বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে) অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এর...
Tag: আঞ্চলিক খবর
খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে পাশে থাকবেন লবি
খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের সামগ্রিক কল্যাণে তিনি সবসময় পাশে...
গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটে থাকেন: মঞ্জু
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্যদিয়ে দিনাতিপাত করেন। এই চরম সংকটকালীন সময়ে যে কোন ছোট সহায়তাও তাঁদের জন্য অনেক বড় অবলম্বন হয়ে দাঁড়ায়। গতকাল বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে নির্যাতিত ও হতদরিদ্র গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি...
২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন পরিদর্শনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমক দেন এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বুধবার সকালে আকস্মিকভাবে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খুলনা...
হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুন: ৫ জন আহত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ...
সুন্দরবনের গহীন অরণ্যে আবারও দস্যুদের আত্মসমর্পণের সুর
সুন্দরবনের গহীন অরণ্যে আবারও বাজতে শুরু করেছে বন ও জলদস্যুদের আত্মসমর্পণের সুর। অন্ধকার জগৎ ছেড়ে এবার আলোর পথে ফিরছে ‘ছোট সুমন বাহিনী’। দীর্ঘ ৮ বছর শান্ত থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সুন্দরবনে নতুন করে দস্যুবৃত্তি শুরু হয়েছিল। তবে যৌথ বাহিনীর তীব্র তৎপরতায় কোণঠাসা হয়ে সুন্দরবনের গহীন অরণ্যে আবারও সুন্দবনের ত্রাস...
নিত্যপ্রয়োজনীয় জিনিস ও পণ্যের দাম খুলনায় আকাশচুম্বী
ঈদুল আযহার বাকি আর মাত্র আট দিন। এরই মধ্যে খুলনায় চাল, ডাল, তেল, মাংস ও মসলাসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিস ও পণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। বাজারদর মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় অসাধু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত দাম বাড়াচ্ছেন। ফলে তীব্র বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। কোরবানির ঈদকে সামনে রেখে মূলত মিলার ও অসাধু চক্রের কারসাজিতে...
ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত: চেক বিতরণ
খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে একযোগে দেশব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। এতে সভাপতিত্ব...
দৌলতপুরে সড়ক অবরোধ করে পাট শ্রমিকদের বিক্ষোভ
কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া পরিশোধের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা। মঙ্গলবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। শ্রমিকরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে দৌলতপুরে সড়ক অবরোধ...
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনায় ৬ দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি সফল করতে পরে গণমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৩০ মে...









