খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে একযোগে দেশব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং খুলনা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার চেক বিতরণ করেন।
এর আগে মেলা উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।
তিন দিনব্যাপী এই মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও ই-নামজারির আবেদন দাখিলে সার্বিক সহায়তা দেওয়া হবে।
এছাড়া মেলা থেকে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজাম্যাপ প্রদানসহ গণশুনানির মাধ্যমে ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগের দ্রুত সমাধান করা হবে।
Published by AjkerNewsBD

Leave a Reply