খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে পাশে থাকবেন লবি

খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক

খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি।

বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাব ও সাংবাদিকদের সামগ্রিক কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন। এর পাশাপাশি তাঁর নির্বাচনি এলাকার জনমানুষের ভাগ্যন্নোয়ন ও কল্যাণেও তিনি নিবেদিতভাবে কাজ করে যেতে চান।

মতবিনিময় সভার শুরুতে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবিকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক আহ্বায়ক এনামুল হক, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, এহতেশামুল হক শাওন, মাহবুবুর রহমান মুন্না, দীলিপ কুমার বর্মন এবং আব্দুল্লাহ আল মামুন রুবেল প্রমুখ।

এ সময় খুলনা জেলা ও মহানগর বিএনপি, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ খুলনা প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Translate »