পিঠাভোগে রবীন্দ্র গবেষণাগা নির্মাণ: এমপি আজিজুল বারী হেলাল

পিঠাভোগে রবীন্দ্র গবেষণাগার নির্মাণ

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রূপসার পিঠাভোগে রবীন্দ্র গবেষণাগার নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এমপি বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন আমাদের মানবিক এবং অসাম্প্রদায়িক সমাজ গড়তে শেখায়। সরকারি সহযোগিতায় দ্রুত এই গবেষণাগার তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মূলত বিশ্বকবির স্মৃতি রক্ষার্থেই পিঠাভোগে রবীন্দ্র গবেষণাগার নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি নতুন প্রজন্মকে রবীন্দ্র সাহিত্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে এমপি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।

পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালাটি বাঙালির সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সাহিত্য চর্চার মাধ্যমে একটি উদার ও সংস্কৃতিমনা সমাজ গড়ে তোলা সম্ভব।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »