খুলনার প্রবীণ নেতা শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই

শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই

খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) ফজরের পর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দলীয় নেতারা জানিয়েছেন, আজ বাদ আছর খুলনা শহীদ হাদিস পার্কে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজের পিতা বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই—এমন খবরে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক শোক বার্তায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অনুরূপভাবে খুবির উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »