পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত ৮

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়

ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আঘাত হানা এই প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে পশ্চিমবঙ্গে এই আকস্মিক দুর্যোগ আঘাত হানে। ঝড়ে বহু গাছ উপড়ে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার।

এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পুরুলিয়া জেলায়। সেখানে বজ্রপাতে এক কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কলকাতায় দেয়াল ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে দুই শিক্ষার্থী এবং ঝাড়গ্রামে বজ্রপাতে আরও একজনের প্রাণহানি ঘটে।

প্রবল পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে শিয়ালদহ ও হাওড়া শাখার বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। গাছপালা ভেঙে ওভারহেড তারের ওপর পড়ায় অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। কলকাতা বিমানবন্দরেও কিছু সময়ের জন্য বিমান ওঠানামা সীমিত রাখা হয়।

রাজ্য প্রশাসন ইতিমধ্যে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »