কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. অভি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের রৌহা সরকারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত অভি ওই এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, শিশুটির বাবা মানসিক প্রতিবন্ধী এবং মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করায় সে নানীর কাছে থাকে। বুধবার সকালে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে অভি তাকে আম দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা ছুটে আসলে অভি পালিয়ে যায়।
এই ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published by AjkerNewsBD

Leave a Reply