প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর খুলনায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১০ লাখ ৭৯ হাজার। বর্তমানে বিভাগে ১৪ লাখ ৪৬ হাজারের বেশি পশু মজুত রয়েছে।
পরিচালক ড. গোলাম হায়দার জানান, স্থানীয় পশু দিয়েই চাহিদা মেটানো সম্ভব। পর্যাপ্ত জোগান থাকায় এবার পশুর দাম কমে আসার সম্ভাবনা রয়েছে।
বিভাগের ১০টি জেলা ও মহানগরে বিপুল পশু হাটে আনা হবে। ফলে খুলনায় কোরবানির পশুর চাহিদা পূরণে অন্য জেলা থেকে পশু লাগবে না।
আগামী ২১ মে খুলনা বিভাগে পশুর হাট উদ্বোধন করা হবে। নগরীর জোড়াগেটে সিটি করপোরেশন ইতোমধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই হাট উদ্বোধন করবেন। এবারও নিজস্ব তত্ত্বাবধানে হাট পরিচালনা করবে সিটি করপোরেশন।
এদিকে খামারিরা জানান, গো-খাদ্যের দাম বাড়ায় পশু পালনে খরচ বেড়েছে। তাই খামারি পর্যায়ে পশুর দাম কিছুটা বাড়তে পারে।
হাট পরিচালনার জন্য ইতোমধ্যে ৩২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বিঘ্নে পশু কেনাবেচায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
Published by AjkerNewsBD

Leave a Reply