মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আবার হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে একদিনেই ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ পুরো জ্বালানি খাত গুঁড়িয়ে দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ইরানকে নির্দিষ্ট কিছু দেশের কাছে তেল বিক্রির সুযোগ দেওয়া হবে না—সব দেশের জন্য সমান নিয়ম প্রযোজ্য হবে। হরমুজ প্রণালিতে সব জাহাজের সমানভাবে চলাচলের সুযোগ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং উপযুক্ত সময়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার পরই তিনি এ হুঁশিয়ারি দেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »