
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপও নেওয়া হতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অঞ্চলটি ক্রমেই যুদ্ধাবস্থার দিকে এগোচ্ছে। ইসরায়েলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন—অন্যথায় তাদের কঠিন মূল্য দিতে হবে।
এরদোগান আরও বলেন, আঞ্চলিক শান্তি বিঘ্নিত হলে তুরস্ক চুপ থাকবে না। প্রয়োজনে কারাবাখ ও লিবিয়ায় যেমন হস্তক্ষেপ করা হয়েছিল, তেমন পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার দাবি জানান।
এছাড়া তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতা না থাকলে পরিস্থিতি আরও আগে ভয়াবহ রূপ নিতে পারত।
Published by AjkerNewsBD
Source: AjkerNewsBD