২০১০ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ—ডিফেন্ডার অলওয়েথু মাখানিয়া ও ব্র্যাডলি ক্রস।
১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে পা রাখতে যাওয়া বাফানা বাফানা খ্যাত দলটিতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ঘরোয়া লিগের দুই ক্লাব মামুনলদি সানডাউনস ও অরল্যান্ডো পাইরেটসের ফুটবলাররা। এই দুটি ক্লাব থেকেই সর্বোচ্চ আটজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক কাইজার চিফসের গোলরক্ষক ব্র্যান্ডন পিটারসেনের বাদ পড়া। মূলত অ্যাপেনডিক্স অপারেশনের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন এই তারকা। তবে দলে রক্ষণভাগে বিকল্প বাড়াতে ২২ বছর বয়সী মাখানিয়া ও ২৫ বছর বয়সী ক্রসকে যুক্ত করেছেন কোচ হুগো ব্রুস। ২৬ সদস্যের এই দলে ১৯ জনই খেলেন স্থানীয় লিগে।
আগামী ১১ জুন সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া। এর আগে তিনবার বিশ্বকাপ খেললেও প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল দলটিকে।
Published by AjkerNewsBD

Leave a Reply