পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন নুরুননাহার নিম্মি। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ের অনন্য এক গৌরব অর্জন করলেন তিনি।
নেপালের স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়া স্পর্শ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের পর দীর্ঘ ১৪ বছর পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা উড়ালেন নিম্নি।
চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করে রাতে ক্যাম্প-৩ এ অবস্থান করেন তিনি। ২৬ মে ভোরে তিনি ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুরে ক্যাম্প-৪-এ পৌঁছান।
সেখানে বিশ্রাম নেওয়ার পর রাতের দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে বুধবার ভোরে তিনি শীর্ষবিন্দুতে পৌঁছান। অভিযানে তার সঙ্গে ছিলেন শেরপা দাওয়া নুপু ও লাকপা থিনদুক।
অভিযাত্রী নুরুননাহার নিম্মি গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। এই ঐতিহাসিক অভিযানটি স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি।
Published by AjkerNewsBD

Leave a Reply