দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল বাংলাদেশ ফুটবলের নতুন কোচ কে হচ্ছেন। ক্রিস কোলম্যান নাকি বার্ন্ড স্টর্ক—এই প্রশ্ন দীর্ঘ দিন ফুটবল অঙ্গনে ঘুরপাক খেলেও শেষ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গায়ানার সাবেক কোচ থমাস ডুলি। আজ বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
নতুন এই কোচের ঢাকায় আসা নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছিল। অবশেষে আজ সকালে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। থমাস ডুলির আগমনের পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
ফুটবল প্রেমীদের প্রত্যাশা, থমাস ডুলির অভিজ্ঞতা বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া এই অভিজ্ঞ কোচ এখন দলের দায়িত্ব বুঝে নিয়ে আগামী দিনের পরিকল্পনা সাজাবেন।
