গোপালগঞ্জে নিহত দুই তরুণের দাফন ও শেষকৃত্য সম্পন্ন

গোপালগঞ্জে নিহত দুই তরুণের

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণের দাফন সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে নিহত দুই তরুণের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বাদ এশা নামাজে জানাজা শেষে ঘোলা-দলুয়াগুনি কবরস্থানে শোয়াইব শেখের দাফন সম্পন্ন হয়। অন্যদিকে রাত ১০টার পর বাড়ির আঙিনায় শয়ন ঢালীকে সমাধিস্থ করা হয়েছে।

জানাজা ও শেষকৃত্যে অংশ নিতে দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন। চিতলমারী থানার ওসি জানান, গোপালগঞ্জে নিহত দুই তরুণের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত শোয়াইব শেখ উপজেলার ঘোলা গ্রামের মাহাবুর শেখের ছেলে এবং শয়ন ঢালী বড়বাড়িয়া-বাদামতলা গ্রামের সমেশ ঢালীর ছেলে। শোয়াইব এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং শয়ন বাবার ব্যবসায় সহযোগিতা করত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বেপরোয়া গতির কারণে এই মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীসহ পাঁচজন নিহত হন।

নিহত অপর দুইজন হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার খাদিজা খাতুন ও মো. সোহাগ। দুর্ঘটনায় নিহত এক শিশুর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »