শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় ২৭নং ওয়ার্ডে দোয়া মাহফিল

শফিকুল আলম তুহিনের সুস্থতা

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় শনিবার রাতে ২৭নং ওয়ার্ডে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর বাগমারা অফিস প্রাঙ্গণে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সম্প্রতি শফিকুল আলম তুহিন হৃদরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। সেখানে তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ায় সফলভাবে রিং পরানো হয়েছে।

দলের নেতাকর্মীরা বর্তমানে শফিকুল আলম তুহিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। মাহফিলে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল হক হারুন, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সদর থানা বিএনপির সহ প্রচার সম্পাদক আব্বাস আলী, সদর থানার দপ্তর সম্পাদক জিয়াউর রহমান খানা আপন, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদ হোসেনও এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও ২৭নং মহিলা দলের সভানেত্রী ইরিনা আক্তার, ঢালী মোহাম্মদ সালাউদ্দিন, ডা: আবুল কালাম আজাদ লাভলু, বদরুল ইসলাম বাদল, যুবদলের তুষার, মোঃ রমজান, আবুল কালাম আজাদ কালাম, শ্রমিক দলের আসলাম, ছাত্রদলের নিঝুম, শহিদুল ইসলাম , দুলাল ফারাজি, সুহানা আক্তার সহ মহিলা দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের সম্মানিত ইমাম ও ওলামা পরিষদ নেতৃবৃন্দ। মহানগর বিএনপির এই নেতার দ্রুত সুস্থতার খবরে তৃনমূল কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »