কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই।

ভারতীয় শিল্পী

ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মারা যান।

১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয়, গজল, পপ, লোকসংগীতসহ বিভিন্ন ধারায় তার অসাধারণ দক্ষতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মবিভূষণসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’সহ তার অনেক গান কালজয়ী হয়ে আছে।

ভারতীয় সংগীতে তার অবদান তাকে ইতিহাসের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে চিরস্মরণীয় করে রাখবে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »