সুন্দরবনে দস্যুদের জিম্মিদশা থেকে ছয় জেলের মুক্তি মিলেছে

সুন্দরবনের জলদস্যু

সুন্দরবনে বনদস্যু বাহিনীর জিম্মিদশা থেকে ১৩ দিন পর ছয় জেলের মুক্তি মিলেছে। শনিবার সকালে মুক্তিপণের টাকা পরিশোধ করে তারা নিরাপদে নিজ বাড়িতে ফিরেছেন।

শরণখোলার সাউথখালী ইউনিয়নের এই জেলেরা গত ২০ এপ্রিল অপহরণের শিকার হন। দস্যু করিম শরীফ ও নানা ভাই বাহিনী তাদের সুন্দরবন থেকে ধরে নিয়ে যায়।

বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দেওয়ার পর এই ছয় জেলের মুক্তি মিলেছে বলে জানা গেছে। তবে নিরাপত্তার অভাবে মৎস্য ব্যবসায়ীরা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না।

ফিরে আসা জেলেরা জানান, সুন্দরবনে বর্তমানে দস্যুদের নীরব চাঁদাবাজি ও তাণ্ডব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এখনো অনেক জেলে দস্যু বাহিনীর আস্তানায় জিম্মি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

শরণখোলা থানার ওসি জানান, জেলেদের ফিরে আসার বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »