কক্সবাজারের পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন তিনজন। রবিবার দুপুরে ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী জিরো লাইনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লেয়ারা চাকমা, অংকেমং চাকমা এবং চিংকা অং চাকমা। তাঁরা সবাই স্থানীয় একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক আগে থেকে পুঁতে রাখা ল্যান্ডমাইনের কারণে এই সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।
Published by AjkerNewsBD

Leave a Reply