চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নতুন স্থাপিত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি যৌথ ক্যাম্পে গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, প্রায় ২৫০ থেকে ৩০০ সশস্ত্র সন্ত্রাসী এই জঙ্গল সলিমপুর যৌথ ক্যাম্পে হামলায় অংশ নেয়। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার পর আলীনগর এলাকায় স্থাপিত ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে যৌথ বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। প্রায় দুই ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর আজ সোমবার ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সন্ত্রাসী ‘ইয়াসিন গ্রুপ’ এই অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে বাহিনী পাল্টা গুলি চালালে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।
বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকা প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো এলাকায় চিরুনি অভিযান চলছে। জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘ সময় ধরে অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গত ৯ মার্চ পরিচালিত বড় ধরনের যৌথ অভিযানের মাধ্যমে প্রশাসন এলাকাটির নিয়ন্ত্রণ নিলেও শীর্ষ অপরাধীরা অধরা থেকে যায়। ধারণা করা হচ্ছে, এলাকাটি পুনরায় দখলের লক্ষ্যেই জঙ্গল সলিমপুর যৌথ ক্যাম্পে হামলার মতো এমন সংঘবদ্ধ পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Published by AjkerNewsBD

Leave a Reply