এলএনজি ও সার ক্রয়: ৩ কার্গো গ্যাস ও ৭০ হাজার টন সার

এলএনজি ও সার ক্রয়

দেশে জ্বালানি ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার স্পট মার্কেট থেকে এলএনজি ও সার ক্রয় করার অনুমোদন দিয়েছে।

শনিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি ও সার ক্রয় করা হবে। এতে মোট ২ হাজার ৩৩০ কোটি ৮২ লাখ টাকা ব্যয় হবে।

এছাড়াও কাফকো ও মরক্কো থেকে ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ডিএপি সার আমদানি করা হবে। কৃষি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »