সউদী আরবে পবিত্র হজ শুরু: মিনায় লাখো হাজি

সউদী আরবে পবিত্র হজ

আজ সোমবার ভোর থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র মক্কা নগরী। সউদী আরবে পবিত্র হজ এর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসলমান এখন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনাতে সমবেত হচ্ছেন। আজ দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর প্রক্রিয়া চলবে।

মূলত সউদী আরবে পবিত্র হজ পালন করতে আসা যাত্রীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

এরপর মঙ্গলবার হাজিরা আরাফাতের উদ্দেশে রওনা হবেন। বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ এবং বাংলাদেশ থেকে ৭৮ হাজারের বেশি হজযাত্রী এতে অংশ নিচ্ছেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »