হামের প্রকোপ শুরুর সময় দেশে কোনো ভ্যাকসিন ছিল না বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পূর্বের সরকার সাতবার রিমাইন্ড দেওয়ার পরও কোনো ভ্যাকসিন নেয়নি। বরং ব্যক্তিগতভাবে ভ্যাকসিন কেনার নামে অর্থ আত্মসাতের চেষ্টা হয়েছিল। যখন প্রধানমন্ত্রী একটি শিশু মৃত্যুর কথা জানান, তখন আমরা ১৮ ঘণ্টার মধ্যে আইসোলেশন নিশ্চিত করি। পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায় কোনো ভ্যাকসিন নেই। এরপরই আমরা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি।’
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সরাসরি যাচাই করেন। হামের ভ্যাকসিন সংকট বিষয়ে মন্ত্রী বলেন, হাসপাতালের প্রতিটি বিভাগে দায়িত্বশীলতা নিশ্চিত করতেই তিনি সরাসরি মাঠে নেমেছেন। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে হাসপাতালের সেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত হবে। কুমেক হাসপাতালের এই সফরে হামের ভ্যাকসিন সংকট ও চিকিৎসার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
Published by AjkerNewsBD

Leave a Reply