বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করে গণপরিবহনে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি উঠেছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জরুরি ভিত্তিতে এই নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করার জোর দাবি জানিয়েছে।
সংগঠনটি জানায়, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করায় সামর্থ্যহীন শ্রমজীবী মানুষ খোলা ট্রাকে ও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য হচ্ছে।
এরই মধ্যে টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত এবং ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। যাত্রী কল্যাণ সমিতি ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।
Published by AjkerNewsBD

Leave a Reply