আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যশোরের বেনাপোল সীমান্তে চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি জানায়, প্রতি বছর কোরবানি ঈদে এক শ্রেণির চোরাকারবারি ভারতে পশুর চামড়া পাচারের চেষ্টা চালায়। এতে দেশীয় চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হয়।
তাই দেশীয় ট্যানারি শিল্প রক্ষা ও সীমান্তে চামড়া পাচার ঠেকাতে বেনাপোল, পুটখালী ও দৌলতপুর সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের অবৈধ সুযোগ দেওয়া হবে না।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
Published by AjkerNewsBD

Leave a Reply