খুলনার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনামিয়া (৩৮) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। ১১/০৪/২৬ শনিবার রাতে নয়াবাটি এলাকায় তার চায়ের দোকানে মোটরসাইকেলে এসে হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
Published by AjkerNewsBD

Leave a Reply