ইরান অবরোধে রাশিয়ার সমালোচনা, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা

রাশিয়া

ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কড়া সমালোচনা করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে পরিস্থিতির অনেক দিক এখনো অস্পষ্ট থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন তিনি।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে নৌ চলাচলে অবরোধ কার্যকর করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, অনুমতি ছাড়া অবরোধ এলাকায় প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে জাহাজ আটক, পথ পরিবর্তন বা জব্দ করা হতে পারে।

অন্যদিকে, ইরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনবিরোধী ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া যেকোনো যুদ্ধজাহাজ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »