PayPal চালুর উদ্যোগ: ফ্রিল্যান্সার ও ই-কমার্সে আসছে বড় পরিবর্তন

বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে PayPal চালুর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে কার্যকর করতে এবং PayPal সেবা চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে একাধিকবার PayPal বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর জানান, ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতকে সহজ লেনদেন সুবিধা দিতে PayPal চালুর পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে PayPal-এর দক্ষিণ এশিয়া টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অর্থনীতি ও বৈদেশিক লেনদেনে বড় অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।

Published by AjkerNewsBD

Source: AjkerNewsBD

© 2026 AjkerNewsBD

Translate »

© 2026 AjkerNewsBD | All rights reserved