ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন এবং আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের কালিহাতি থানার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এলেঙ্গা ফায়ার স্টেশন জানায়, রডসহ যাত্রীবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত হওয়ার ঘটনাটি ঘটে।
নিহতদের নিচে চাপা পড়া অবস্থা থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Published by AjkerNewsBD

Leave a Reply