গরুর মাংস খাওয়ার পর ভুলেও যেসব খাবার খাবেন না

গরুর মাংস খাওয়ার পর

কোরবানির ঈদে কম-বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকেন। তবে গরুর মাংস খাওয়ার পর কিছু খাবার থেকে দূরে থাকা শরীরের জন্য অত্যন্ত জরুরি।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খেলে তা পুষ্টির শোষণে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। এতে ত্বকে নানা রকমের রোগ দেখা দিতে পারে।

সাধারণত গরুর মাংস খাওয়ার পর অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হওয়ায় পাচন ক্ষমতা তা সহজে সহ্য করতে পারে না। ফলে পরিপাকতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং হজমে মারাত্মক গোলযোগ দেখা দেয়।

দুধ ও মাংস—দুটি খাবারই হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নেয়। তাই এগুলো একসঙ্গে খেলে পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, আলসার বা হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে।

ঈদের দিনে ডেজার্ট হিসেবে দুধের পায়েস বা ফিরনি থাকলে তা মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে খাবেন না। ভুলে খেয়ে ফেললে পরিপাক ক্রিয়া সচল রাখতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।

যেকোনো শারীরিক জটিলতা এড়াতে মাংস খাওয়ার কমপক্ষে দুই ঘণ্টা পর দুগ্ধজাত দ্রব্য খাওয়া উচিত। সুস্থ থাকতে কোরবানির ঈদে মাংস খাওয়ার ক্ষেত্রে এই নিয়মটি মেনে চলুন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »