পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার ও মায়ের কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরে যান।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করে তিনি সেখানে পৌঁছান। সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে তাঁর সঙ্গে উপস্থিত হন সহধর্মিণী জুবাইদা রহমান।
তাঁরা প্রথমে একান্তে কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার ও মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ও উপদেষ্টা রুহুল কবির রিজভী।
নেতাদের সঙ্গে বিশেষ মোনাজাত শেষে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
কোকোর কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতের সময়ও ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে ফিরে যান।
Published by AjkerNewsBD

Leave a Reply