মতপ্রকাশের স্বাধীনতার নামে চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তি আক্রোশ বা আক্রমণ এবং মানুষের চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো স্পষ্টত অপরাধের শামিল।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হিলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সন্তানদের সঠিক ও সম্মানসূচক ভাষা শিক্ষার ওপর জোর দেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সবার উচিত এটিকে ইতিবাচকভাবে দেখা। অনুষ্ঠানে প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »