পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ, আরাফাতে হাজিরা

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

আজ ৯ জিলহজ মঙ্গলবার সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। লাখো হজযাত্রী মিনা থেকে আরাফাতের ময়দানে রওনা হয়েছেন।

সেখানে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে তালবিয়া। আরাফাতের ময়দানে হাজিদের অবস্থানই হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

হাজিরা সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করা হবে। এরপর শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

সেখানে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করা হবে। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন।

সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে হাজিরা রাতযাপন করবেন।

১০ জিলহজ মিনায় গিয়ে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করা হবে। এরপর পশু কোরবানি ও মাথা মুণ্ডন করবেন হাজিরা।

সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এবারের হজে ১৬০টিরও বেশি দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ থেকে এবার ৭৮ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব গেছেন। তীব্র গরমের কারণে সেখানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »