মহিষ ডনাল্ড ট্রাম্পকে বিদায় দিল খামার মালিক

মহিষ ডনাল্ড ট্রাম্পকে বিদায়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‘ডনাল্ড ট্রাম্প’ নামে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে রাজকীয়ভাবে বিদায় জানিয়েছেন খামার মালিকপক্ষ।

সোমবার বিকেলে ক্রেতা মহিষটিকে নিজ বাড়িতে নিয়ে যেতে এলে মহিষ ডনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের এই মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে এবং ফুলের পাঁপড়ি ছিটিয়ে বিদায় জানানো হয়। বিরল প্রজাতির এই গোলাপি রঙের মহিষটির নাম মার্কিন প্রেসিডেন্টের নামের সঙ্গে মিল থাকায় এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল।

খামার মালিক জানান, মহিষ ডনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট হলেও ত্যাগের মহিমায় তাকে ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। ৭০০ কেজি ওজনের এই মহিষটি রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ আলোচিত হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »