দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। হামে আরও শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। মৃতদের মধ্যে ঢাকার পাঁচজন এবং ময়মনসিংহের দুজন শিশু রয়েছে।
তাছাড়া রাজশাহী, সিলেট ও বরিশালে একজন করে শিশু মারা গেছে। দেশে হামে আরও শিশুর মৃত্যু ঠেকাতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮৮ শিশু নিশ্চিত হামে মারা গেছে। বাকি ৪৬৭ জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
সারা দেশে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৩ শিশুর মধ্যে এই উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৮ হাজার ৭৭২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।
Published by AjkerNewsBD

Leave a Reply