কোরবানির পশুর হাটে ক্রেতা সংকট, কমছে গরুর দাম

পশুর হাটে ক্রেতা সংকট

কোরবানির ঈদের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন পশুর হাটে ক্রেতা সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন বিক্রেতারা।

বুধবার রাজধানীর কচুক্ষেত হাট ঘুরে দেখা গেছে বাজারে ক্রেতা অনেক কম। দুই-চারজন ক্রেতা এলেও তারা পশুর অর্ধেক দাম বলছেন।

শেরপুর ও যশোর থেকে আসা খামারিরা জানান, এমন পশুর হাটে ক্রেতা সংকট তারা আগে কখনো দেখেননি। চালান বাঁচাতে অনেকে কেনা দামেই গরু বিক্রি করে দিচ্ছেন।

অন্যদিকে কম দামে গরু কিনতে পেরে খুশি শেওড়াপাড়া থেকে আসা ক্রেতা জোবায়ের হোসেন। গতকাল যে গরুর দাম ছিল ৮০ হাজার, আজ তা ৫৫ হাজারে বিক্রি হচ্ছে।

কচুক্ষেত ছাড়াও গাবতলী, আফতাবনগর ও বসিলা হাটে প্রচুর পশু অবিক্রীত রয়ে গেছে। ঈদের রাত যত গড়াচ্ছে, বিক্রেতাদের উদ্বেগ ততই বাড়ছে।

অনেকেই অবিক্রীত পশু আবার ট্রাকে করে গ্রামে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই বাজার বিপর্যয় প্রান্তিক খামারিদের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »