টানা সাত দিনের ছুটি ঘোষণা: ঈদুল আজহায় মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

টানা সাত দিনের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার এই বৈঠকে টানা সাত দিনের ছুটি অনুমোদনের পাশাপাশি ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা’র খসড়াও পাস হয়। এতে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দেশের জলাশয় দূষণ রোধে প্রতিটি টয়লেটে বাধ্যতামূলক সেফটি ট্যাংক নির্মাণ করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অবকাঠামো উন্নয়নে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »