প্রধান শিক্ষক রাজু আহমেদ বরখাস্ত: যশোর শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত

প্রধান শিক্ষক রাজু আহমেদ বরখাস্ত

মেহেরপুরের গাংনীতে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিওকাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক রাজু আহমেদ বরখাস্ত হয়েছেন। যশোর শিক্ষা বোর্ড গত ২৯ এপ্রিল তাকে চূড়ান্তভাবে বরখাস্তের এই সিদ্ধান্ত জানায়।

যশোর শিক্ষা বোর্ডের আপিল এন্ড আর্বিট্রেশন কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই আদেশ গৃহীত হয়। বর্তমানে অভিযুক্ত রাজু আহমেদ মেহেরপুর কারাগারে বন্দি রয়েছেন।

শিক্ষা বোর্ডের চিঠিতে জানানো হয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষক রাজু আহমেদ বরখাস্ত হওয়ার আদেশ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। নির্যাতিতা শিক্ষার্থী গত বছর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে রাজু আহমেদ ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। এমনকি আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে নিয়মিত যৌন হয়রানিও করা হতো।

তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।

👉 Source: AjkerNewsBD 👉 Published by ANB Team

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »