মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল-এর ঝড় বক্স অফিসে

মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত সিনেমা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বহুল প্রতীক্ষিত মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল মুক্তির পর থেকেই তীব্র আলোচনায় রয়েছে।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমাটি মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। চলতি বছরের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় এটি এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে।

বিতর্কিত অধ্যায় পর্দায় না আনার অভিযোগ থাকলেও মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল দেখতে দর্শকরা হলে ভিড় করছেন। প্রথম তিন দিনে সিনেমাটি মোট ৯৭.২০ মিলিয়ন ডলার আয় করে।

চতুর্থ ও পঞ্চম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও ১২১.৬৩ মিলিয়ন ডলার আয় আসে। প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জাফার জ্যাকসন।

জাফার জ্যাকসন সম্পর্কে পপ সম্রাটের নিজের ভাইপো হন। এছাড়া মাইলস টেলার ও কোলম্যান ডোমিঙ্গোসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সমালোচনার ঝড় থাকলেও বক্স অফিসের আয় এখন সম্পূর্ণ ভিন্ন গল্প বলছে। বিশ্বজুড়ে এখনো দারুণ গতিতে দর্শক টানছে এই জনপ্রিয় সিনেমাটি।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »