আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: তদন্তে পুলিশ

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের নবজাতক ওয়ার্ডে এসির গ্যাস লিকেজ থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সময় পোস্ট অপারেটিভ রুমে ১১ জন মা ও ৬ নবজাতক শিশু অবস্থান করছিলেন।

এক মায়ের অনুরোধে এসি ১ ঘণ্টার মতো বন্ধ রাখার পর পুনরায় চালু করা হলে প্রথমে ২ শিশু এবং পরে বাকি ৪ শিশু অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়।

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম টিম আলামত সংগ্রহ করছে। এর আগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলামও ৬ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »