ভারতের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন দিল ইউএস

প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের জন্য প্রায় ৪২৮ দশমিক ২ মিলিয়ন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার ও এম৭৭৭ হাউইটজার কামানের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সাপোর্ট।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণে এই প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিশেষ ভূমিকা রাখবে বলে ওয়াশিংটন জানিয়েছে।

এর মধ্যে এম-৭৭৭ হাউইটজারের জন্য প্রায় ২৩ কোটি ডলারের প্যাকেজে খুচরা যন্ত্রাংশ, মেরামত ও লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য ১৯ কোটি ৮২ লাখ ডলারের সহায়তা প্যাকেজে অংশ নিচ্ছে বোয়িং ও লকহিড মার্টিন।

এই বিক্রয় চুক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সহায়তা ভারতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে।

তবে এই চুক্তির ফলে এই অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসবে না বলেও দাবি করেছে মার্কিন প্রশাসন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »