২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে সারাদেশে আরও ২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ ১১ জন বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা উত্তর ও দক্ষিণে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ১৮ মে পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৩১ জনে।

আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন বলে জানা গেছে।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »