গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন।
একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী এবং হাম উপসর্গে সাত জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২৩ জনে।
গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হামরোগীর সংখ্যা পাওয়া গেছে ২০৮ জন।
গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ২৭৫ জন।
এই দুই মাসে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন।
একই সময়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ বা সন্দেহে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০৫ জনের মৃত্যু হয়েছে।
ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
একই সাথে ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল এক দিনে সর্বোচ্চ এক হাজার ৫৬৪ জন আক্রান্তের রেকর্ড ছিল।
Published by AjkerNewsBD

Leave a Reply