মোংলার দিগরাজে বাস-ট্রাক সংঘর্ষ: ২০ যাত্রী মারাত্মক আহত

মোংলার দিগরাজে বাস-ট্রাক সংঘর্ষ

দুমড়েমুচড়ে গেল আরমান পরিবহন

মোংলার দিগরাজে বাস-ট্রাক সংঘর্ষ ও মুখোমুখি মুখোমুখি ধাক্কায় আরমান পরিবহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসটির সাথে একটি এলপিজি গ্যাস বোঝাই ট্রাকের এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ শেষ করায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে রোডের নিরাপত্তা বিধি জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এর ওয়েবসাইট দেখুন।

Translate »