ডা. সুহাষ রঞ্জন হালদার এর অকাল মৃত্যুতে গভীর শোক

ডা. সুহাষ রঞ্জন হালদার

ডা. সুহাষ রঞ্জন হালদার এর প্রয়াণে খুলনায় শোকের ছায়া

ডা. সুহাষ রঞ্জন হালদার (৪৬), বিএমএ খুলনা শাখার আজীবন সদস্য ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক আরএমও, গত ১৩ জুন ঢাকা ইমপালস্ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হার্টের বাইপাস সার্জারী পরবর্তী জটিলতায় তিনি মারা যান।

তাঁর এই হৃদয়বিদারক মৃত্যুতে বিএমএ খুলনা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Translate »