ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৪ জন মারাত্মক আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে বিপত্তি: বৃষ্টির পিচ্ছিল সড়কে দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস রোডে উল্টে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর বেপরোয়া গতির বাসটির চালক পালিয়ে গেছেন।

এক্সপ্রেসওয়ের ট্রাফিক আইন ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানতে বাংলাদেশ পুলিশ এর অফিশিয়াল সাইট ভিজিট করুন।

Translate »