সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নাসিম ফকির ও মেহেদী।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা তালা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থায়ী বাসিন্দা শফিকুল জানান, নাসিম ভোরে চুকনগরে মাছ আনতে যাচ্ছিলেন। পথে ১৮ মাইল থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত নাসিম ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মেহেদী মারা যান।
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত মোড়ল মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Published by AjkerNewsBD

Leave a Reply