মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা مহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আরিচাগামী বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।
চলন্ত অবস্থায় হঠাৎ মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
তাঁরা বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
