ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি তথ্য চায় মার্কিন আইনপ্রণেতারা

পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে

যুক্তরাষ্ট্রের ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে উদ্দেশ্য করে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে এই চিঠিটি মার্কিন প্রশাসনের কাছে পাঠানো হয়। এতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে স্বচ্ছ নীতি গ্রহণের দাবি জানানো হয়েছে।

ইসরাইলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে মার্কিন সরকারের দীর্ঘদিনের নীরবতা ভাঙার অনুরোধ জানিয়েছেন তারা। নীতিনির্ধারণের ক্ষেত্রে অস্পষ্টতা বজায় রাখা যৌক্তিক নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আইনপ্রণেতারা ইসরাইলের সম্ভাব্য ওয়ারহেড সংখ্যা ও ডিমোনা স্থাপনার উৎপাদন ক্ষমতা সম্পর্কে জানতে চেয়েছেন। তারা মনে করেন, অন্যান্য দেশের মতো ইসরাইলের ক্ষেত্রেও একই স্বচ্ছতা থাকা উচিত।

বর্তমানে ইসরাইল তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করে না। হোয়াইট হাউসও এই বিষয়ে দীর্ঘকাল ধরে একটি অস্পষ্ট অবস্থান বজায় রেখে আসছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »