ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত নিয়ে ট্রাম্পের বার্তা

ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখার প্রস্তাব ২০ বছরের জন্য হলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে। খবর বিবিসির।

তার এই বক্তব্যে ধারণা করা হচ্ছে ওয়াশিংটন আগের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে। এর আগে ট্রাম্প স্থায়ীভাবে এই কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছিলেন।

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বিষয়ে বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প দাবি করেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে।

পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। বর্তমানে এই নৌপথে অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই অঞ্চলে বড় সংঘাত শুরু হয়। এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

ইসলামাবাদে হওয়া আলোচনায় ইরান পাঁচ বছরের প্রস্তাব দিলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২০ বছরের শর্ত দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পুরোপুরি সরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »