স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: পোর্টারদের বেতন ও টিকা কার্যক্রম

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি স্বাস্থ্যসেবা ও টিকা কার্যক্রম ঈদের ছুটিতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, সারা দেশে এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানান, হামে আক্রান্ত রোগীদের সহায়তায় রেড ক্রিসেন্টের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হবে। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে টিকা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে পোর্টারদের বকেয়া বেতনের বিষয়েও সুখবর দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় অর্থ মন্ত্রণালয় থেকে পোর্টারদের জন্য ২৬ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২৬ জন পোর্টারের ৬ মাসের বকেয়া বেতন হিসেবে ১২ কোটি টাকার বেশি পাঠানো হয়েছে, যার মাধ্যমে প্রতিজন প্রায় ৯০ হাজার টাকা করে পাবেন।

মন্ত্রী আরও জানান, অবশিষ্ট টাকা ঈদের পরে পরিশোধ করা হবে এবং ২০২৬ সাল থেকে তাদের বেতন নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু হবে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »